back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরআদিবাসী সমাবেশ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাতড়ায় উল্টে গেল পিকআপ ভ্যান!...

আদিবাসী সমাবেশ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাতড়ায় উল্টে গেল পিকআপ ভ্যান! আহত ৩০

আদিবাসী সমাবেশে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন একদল মানুষ। যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যাওয়ায় আহত হলেন প্রায় ৩০ জন। সোমবার রাত ৮টা নাগাদ বাঁকুড়ার খাতড়া থেকে সারেঙ্গা যাওয়ার রাস্তায় কেলাতি আশ্রম সংলগ্ন জোড়খালের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার অন্তর্গত ধচাটি গ্রামের প্রায় ৩০ জন বাসিন্দা একটি পিকআপ ভ্যান ভাড়া করে পুরুলিয়ার মানবাজারে আয়োজিত আদিবাসী সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন। সমাবেশ শেষ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ওই গাড়িতেই নিজেদের গ্রামে ফিরছিলেন তাঁরা।

ফেরার পথে রাত ৮টা নাগাদ খাতড়ার ধবনি মোড় থেকে সারেঙ্গার পি মোড়গামী রাস্তায় কেলাতি আশ্রমের কাছে জোড়খালের সামনে আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরই রাস্তার পাশে উল্টে যায় পিকআপ ভ্যানটি। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আহতদের হাসপাতালে ভর্তি, একজনকে করা হল রেফার

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে চারজনের আঘাত তুলনামূলকভাবে গুরুতর বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আহতদের খোঁজ নিতে খাতড়া মহকুমা হাসপাতালে পৌঁছন স্থানীয় আদিবাসী সংগঠনের সদস্য এবং বিজেপি নেতৃত্ব। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সমাবেশ থেকে ফেরার পথে এমন ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

Author

আরো পড়ুন:  জনগণনার তালিকায় নাম নেই কান্তোর গ্রামের, উদ্বেগে রায়গঞ্জের ৪০ পরিবার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments