back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportবঙ্গোপসাগরে অর্ণবের তাণ্ডবের আশঙ্কা, সতর্ক পূর্ব উপকূল-বাতিল ট্রেন, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গোপসাগরে অর্ণবের তাণ্ডবের আশঙ্কা, সতর্ক পূর্ব উপকূল-বাতিল ট্রেন, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

Susmita Das: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে।

বুধবার, ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার হতে পারে, দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। এর জেরে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অন্ধ্রপ্রদেশে উপকূলবর্তী ও নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সোমবার রাতের মধ্যেই প্রায় ৫০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

অন্যদিকে, ওড়িশার একাধিক জেলায় মঙ্গলবার ও বুধবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। দক্ষিণ উপকূলীয় রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা যাত্রা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

Author

আরো পড়ুন:  বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments