back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“অযোগ্য এবং পঙ্গু প্রশাসন সম্পূর্ণ নির্বিকার”, বালিপাচার নিয়ে তোপ সুকান্তর

“অযোগ্য এবং পঙ্গু প্রশাসন সম্পূর্ণ নির্বিকার”, বালিপাচার নিয়ে তোপ সুকান্তর

“বসিরহাট জেলার পুলিশ সুপারের দফতরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দীর্ঘদিন ধরে রমরমিয়ে ইছামতী নদী থেকে অবৈধ বালিখনন এবং পাচারের অবৈধ কারবার চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের অযোগ্য এবং পঙ্গু প্রশাসন সম্পূর্ণ নির্বিকার!”
বুধবার এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

এক্সবার্তায় তিনি লিখেছেন, “প্রকাশ্য দিবালোক থেকে রাতের অন্ধকারে সকলের চোখের সামনে দিয়ে ট্রাকে করে এবং নদীপথে নৌকা করে সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বসিরহাট জেলার পুলিশ কর্তারা একদম নিঃশব্দ, নিশ্চুপ!

কারণ, এখানেই রয়েছে মোটা টাকার পাওনা-গন্ডার সেই মহা হিসেব, যা পাচারকারীদের সঙ্গে প্রতিনিয়ত চলছে পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের। আর এই অবৈধ কারবারিদের মাথায় বিশেষভাবে রয়েছে কালীঘাট নিবাসী একটি পরিবারের হাত! যে হাতে নিয়মিত অবৈধ টাকা তুলে দিতে বেছে বেছে পুলিশ আধিকারিকদের ‘সিলেকশন’ নিশ্চিত করে দেওয়া হয়!”

Author

আরো পড়ুন:  Special age relaxation in recruitment: নিয়োগে ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়ার আশ্বাস শাহর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments