Gold Rate: হুড়মুড়িয়ে কমলো সোনার দাম: মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে বড় পতন বাজারে
আন্তর্জাতিক বাজারের প্রভাবেই ভারতে এক ধাক্কায় কমেছে সোনার দাম। ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে প্রতি ১০ গ্রামে প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত পতন হয়েছে। শুধু সোনা নয়, রুপোর দামও কেজি প্রতি প্রায় হাজার টাকার মতো কমেছে। বিয়ের মরশুমের আগে এই দরপতনে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
