back to top
Thursday, November 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentপাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ঝাঁপ, দু’দিন পর উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ

পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ঝাঁপ, দু’দিন পর উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ

Om Shankar Bhatta: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে তলিয়ে নিখোঁজ হওয়া বিএসএফ জওয়ান কে. ভেনুর দেহ উদ্ধার হলো দু’দিন পর। বুধবার সকালে অসমের শ্রীভূমি জেলার স্টিমারঘাট সংলগ্ন কুশিয়ারা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। মৃত জওয়ানের বয়স ৩২ বছর। তিনি তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কনস্টেবল (জিডি) কে. ভেনু অসমের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর বর্ডার আউটপোস্টে (বিওপি) কর্মরত ছিলেন। গত সোমবার সীমান্ত এলাকায় সন্দেহভাজন গরু পাচারকারীদের একটি দল জলপথে পালানোর চেষ্টা করে। তাদের আটক করতে ভেনু ও তাঁর এক সহকর্মী বরাক নদীতে ঝাঁপ দেন। কিন্তু প্রবল স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান ভেনু।

ঘটনার পরই বিএসএফ এবং একাধিক সংস্থার যৌথ উদ্যোগে নদীতে তল্লাশি অভিযান শুরু হয়। টানা দু’দিনের চেষ্টার পর বুধবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ভাটির দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাট সংলগ্ন কুশিয়ারা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

প্রশাসনিক আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএসএফ আধিকারিকদের তত্ত্বাবধানে বিশেষ বিমানে তাঁর মরদেহ তেলেঙ্গানায় পাঠানো হবে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

Author

আরো পড়ুন:  বিমানে হাইজ্যাকের হুমকি, ধৃতের দাবি অফিসে যেতে বাধ্য করায় এই কাণ্ড
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments