back to top
Monday, November 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentউত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! সেতু থেকে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, মৃত...

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! সেতু থেকে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, মৃত ৬, আহত ২০-এর বেশি

Om Shankar Bhatta: উত্তরাখণ্ডে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে একটি পুণ্যার্থী বোঝাই বাস সেতু থেকে নীচে গভীর খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে ৬ জনের। এই দুর্ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তথ্য অনুযায়ী, তেহরি গাড়োয়াল এলাকায় ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় পুণ্যার্থীদের নিয়ে চলা বাসটি সেতু থেকে নীচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর সামনে আসতেই শুরু হয় উদ্ধার তৎপরতা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)-এর উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু হয় তৎপরতা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকাজের পাশাপাশি আহতদের চিকিৎসার দিকেও নজর রাখা হচ্ছে।

পাহাড়ি রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার উদ্বেগ বাড়িয়েছে। তবে কী কারণে বাসটি সেতু থেকে নীচে পড়ে গেল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Author

আরো পড়ুন:  ইনফ্লুয়েন্সারকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু যুবকের, গ্রেপ্তার তরুণীর বাবা ও প্রতিবেশী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments