back to top
Tuesday, November 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমথুরার বৈঠক শেষে দিল্লি সফরে যোগী আদিত্যনাথ, হাইকমান্ডের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে...

মথুরার বৈঠক শেষে দিল্লি সফরে যোগী আদিত্যনাথ, হাইকমান্ডের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সম্ভাবনা

Om Shankar Bhatta: মথুরায় বৈঠক শেষ করে দিল্লির উদ্দেশে রওনা দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর এই দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সফরে উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা প্রাধান্য পেতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে রাজ্যে বিজেপির অবস্থান আরও মজবুত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, আগামী দিনে উত্তরপ্রদেশে বিজেপির প্রস্তাবিত বিভিন্ন কর্মসূচি নিয়েও দুই নেতার সঙ্গে যোগীর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

যদিও এখনও পর্যন্ত এই সম্ভাব্য বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে যোগীর দিল্লি সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কী ধরনের আলোচনা হয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

এখন দেখার বিষয় , দিল্লি সফরে যোগী আদিত্যনাথের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে কি হয় এবং সেই বৈঠক থেকে উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে কোনও গুরুত্বপূর্ণ বার্তা সামনে আসে কি না।

Author

আরো পড়ুন:  Suvendu Adhikari: “নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার”, দাবি শুভেন্দুর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments