“রাজ্যের জনগণের নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করাই প্রাথমিকভাবে সরকারের অগ্রাধিকার”। সোমবার প্রশাসন ও পুলিশের চার কর্তার সঙ্গে আলোচনার পর সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বৈঠকের ছবি-লিখেছেন, “আজ রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশ্যে মুখ্যসচিব শ্রী দুষ্মন্ত নারিয়ালা (IAS), স্বরাষ্ট্রসচিব শ্রীমতী সঙ্ঘামিত্রা ঘোষ (IAS), রাজ্যের ডিজিপি শ্রী সিদ্ধিনাথ গুপ্ত (IPS) এবং কলকাতার পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ (IPS)-এর সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করলাম।
পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
দায়িত্বশীল, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ।”


Recent Comments