back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিShamik Bhattacharya: রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দল, বার্তা শমীকের

Shamik Bhattacharya: রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দল, বার্তা শমীকের

সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দল। এই মর্মে স্পষ্ট বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সকালে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে যাওয়ার আগে শমীকবাবুর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তাঁরা দু’জন একই গাড়িতে বিজেপি কার্যালয়ে যান।

শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠকের পর সল্টলেকের বিজেপি দফতরে শমীকবাবু সাংবাদিকদের বলেন, “সরকার সরকারের মতো চলবে। আর দল দলের মতো। এটি কোনও বিজেপি সরকার নয়। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।” আয়ুষ্মান ভারত, মহিলা ও বেকার ভাতার মতো প্রতিশ্রুতিগুলি কী ভাবে দ্রুত কার্যকর করা যায়, সেই বিষয়ে সরকারের সঙ্গে দল সহযোগিতা করবে বলে জানান তিনি।

বিজেপি কার্যালয়ে বৈঠকের পর নবান্নের উদ্দেশে রওনা দেন শুভেন্দুবাবু। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে পক্ষপাতহীন ভাবে, সকলকে সঙ্গে নিয়ে সরকার চালানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও।

Author

আরো পড়ুন:  Abhishek Banerjee: “বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা”, একথা বোঝানোর আর্জি অভিষেকের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments