Ankita Mondal: দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI-তে বড়সড় সাইবার হামলা! ডার্ক ওয়েবে ঘুরছে ৩,৮৯৭ জনের নাম, ঠিকানা, ফোন নম্বর। ব্যাঙ্ক নিজেই এই তথ্য স্বীকার করেছে।
গত ১৬ অক্টোবর SBI-র থ্রেট ইন্টেলিজেন্স টিম, ডিফেন্স সাইবার এজেন্সি এবং CERT-In থেকে অ্যালার্ট আসে যে, ডার্ক ওয়েবে SBI-র গ্রাহকদের ডেটা ঘুরছে।
প্রাথমিক তদন্তে দেখা যায়, ডার্ক ওয়েবে প্রায় ৩,৭৫,০০০ (৩.৭৫ লক্ষ) রেকর্ড রয়েছে। তার মধ্যে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য (PII) রয়েছে।
SBI-র স্টক এক্সচেঞ্জে দেওয়া ফাইলিং অনুযায়ী, যে তথ্যগুলি ফাঁস হয়েছে:
- গ্রাহকের নাম
- রেজিস্টার্ড মোবাইল নম্বর
• জন্ম তারিখ, লিঙ্গ - ইমেল আইডি
- বাড়ির ঠিকানা
• ব্রাঞ্চ এবং CIF নম্বর, লিড আইডি - লোন সংক্রান্ত মেটাডেটা
SBI জানিয়েছে, তারা একটি স্বাধীন সাইবার সিকিউরিটি এজেন্সিকে দিয়ে পূর্ণ তদন্ত শুরু করেছে। ব্যাঙ্কের দাবি, এই লিকের ফলে তাদের মূল ব্যাঙ্কিং পরিষেবা, আর্থিক লেনদেনে কোনও প্রভাব পড়বে না। গ্রাহকদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত।
গ্রাহকরা কীভাবে অবিলম্বে সাবধান হবেন?
১. অচেনা লিঙ্কে ক্লিক করবেন না: SBI-র নামে কোনও SMS, ইমেল বা WhatsApp-এ আসা লিঙ্কে ক্লিক করবেন না।
২. OTP শেয়ার করবেন না: ব্যাঙ্ক কখনও ফোনে OTP, পাসওয়ার্ড চায় না।
৩. YONO / নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড বদলান: অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৪. সন্দেহজনক কল এলে: 1930 নম্বরে সাইবার ক্রাইমে রিপোর্ট করুন।
৫. ইমেল চেক করুন: haveibeenpwned.com-এ গিয়ে আপনার ইমেল ফাঁস হয়েছে কিনা দেখে নিন।

Recent Comments