back to top
Friday, October 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিরাজ্য ধর্মীয় সম্পত্তি দখল করতে পারে না!" মন্দিরের জমি নিয়ে তামিলনাড়ু সরকারকে...

রাজ্য ধর্মীয় সম্পত্তি দখল করতে পারে না!” মন্দিরের জমি নিয়ে তামিলনাড়ু সরকারকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Ankita Mondal: State can’t ‘usurp religious property’ — স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মন্দিরের সম্পত্তি কোনওভাবেই রাজ্য সরকার নিজের নামে নিতে পারে না, এমনকি দান হিসেবেও নয়।

শুক্রবার, ১৬ অক্টোবর বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছে।

মামলাটি তামিলনাড়ুর। এক অস্থায়ী ট্রাস্টি মন্দিরের একটি জমি রাজ্য সরকারকে “উপহার” (Gift Deed) হিসেবে দিয়েছিলেন। রাজ্য সরকার সেই জমি নিয়ে নিয়েছিল।

কিন্তু সুপ্রিম কোর্ট সেই Gift Deed-কে পুরোপুরি বাতিল করে দিয়েছে।

আদালতের পর্যবেক্ষণ:

“The State, as custodian, cannot unilaterally usurp, nor permit any of its officers to usurp, the property of the religious/charitable institutions it is charged to protect; a transaction that offends this principle, whatever its label or ostensible public purpose, is liable to be struck down.”

অর্থাৎ, “রাজ্য হল রক্ষক। রক্ষক হয়ে সে যে ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্বে আছে, তার সম্পত্তি নিজে দখল করতে পারে না, বা তার কোনও আধিকারিককে দখল করতে দিতে পারে না। যে লেনদেন এই নীতির বিরোধী, তার নাম যাই হোক বা উদ্দেশ্য যতই জনস্বার্থমূলক হোক না কেন, তা বাতিলযোগ্য।”

আদালত আরও বলে :
১. মন্দিরের সম্পত্তি দেবতার সম্পত্তি, তা বিনামূল্যে বিলিয়ে দেওয়ার জন্য নয়।
২. ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি পরিচালনার অর্থ হল সংরক্ষণ করা, অবাধে বিলিয়ে দেওয়া নয়।
৩. সরকারকে মন্দির পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে মানে সরকার তার মালিক হয়ে যায়নি।

এই রায়ের ফলে দেশের সমস্ত বড় মন্দির, যেগুলি সরকারের নিয়ন্ত্রণে আছে, তাদের সম্পত্তি রক্ষায় এক নতুন দৃষ্টান্ত তৈরি হল।

Author

আরো পড়ুন:  BLO থেকে তরুণ ভোটার— গণতন্ত্রের ভিত আরও মজবুত করতে গোয়ায় নির্বাচন কমিশনের বিশেষ বার্তা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments