back to top
Friday, October 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅশুভ শক্তি ভারতে ক্ষমতার পালাবদলের চেষ্টা করছে’, দাবি মোহন ভাগবতের

অশুভ শক্তি ভারতে ক্ষমতার পালাবদলের চেষ্টা করছে’, দাবি মোহন ভাগবতের

Susmita Das: ভারতে ক্ষমতার পালাবদল ঘটিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে ‘অশুভ শক্তি’-এমনই অভিযোগ তুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার নাগপুরে বিজয়াদশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, আন্তর্জাতিক স্তরে কিছু শক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি করছে। ভারতের উন্নয়ন ও ক্রমবর্ধমান প্রভাব তাদের কাছে বাধা হয়ে দাঁড়ানোয় দেশকেও সেই চক্রান্তের লক্ষ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক অস্থিরতার উদাহরণ টানেন ভাগবত।

তাঁর কথায়, সরকার বদলালেই দেশের সমস্যার সমাধান হয়ে যায়-এমন ধারণা ঠিক নয়। তিনি আরও দাবি করেন, ভারতে একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে এবং ক্ষমতালোভী কিছু নেতা নিজেদের স্বার্থে সেই প্রচেষ্টায় সহযোগিতা করছেন।

তবে এই অভিযোগের সমর্থনে ভাষণে নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি। সাম্প্রতিক সময়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন এবং ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতার পালাবদল নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহেই ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গণতন্ত্রে আন্দোলনের প্রয়োজনীয়তা স্বীকার করেও তিনি বলেন, প্রতিবাদের উদ্দেশ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা, সমাজে বিভাজন ও বিদ্বেষ ছড়ানো নয়। রাজনৈতিক নেতা, আন্দোলনকারী এবং প্রশাসন-সব পক্ষকেই সংবিধানের সীমা ও গণতান্ত্রিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান তিনি। ভাগবতের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Author

আরো পড়ুন:  'আসল জিহাদ হবে!' ফের হুমকি E-mail-এ বোমাতঙ্ক হুগলির একাধিক পোস্ট অফিসে, চূড়ান্ত ভোগান্তিতে আমজনতা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments