back to top
Friday, October 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR ইস্যুতে উত্তাল দেশ, বিজয়া দশমীর মঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা...

SIR ইস্যুতে উত্তাল দেশ, বিজয়া দশমীর মঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

Ankita Mondal: SIR ইস্যুতে দেশজুড়ে আন্দোলন চলছে, আর তার মধ্যেই বিজয়া দশমীর অনুষ্ঠানমঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া নিয়েই দিলেন স্পষ্ট বার্তা।

গতকাল দিল্লির দ্বারকা DDA ময়দানে দশেরা উৎসবে প্রধানমন্ত্রী বলেন, “বিজয়াদশমী হল অধর্মের উপর ধর্মের জয়। আমাদের দেশের সম্মান, মর্যাদা, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি করে এমন শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

এর আগে অসমের গুয়াহাটিতে এক সভায় SIR নিয়ে প্রধানমন্ত্রী আরও সরাসরি বলেন, “নির্বাচন কমিশন SIR শুরু করেছে যাতে অনুপ্রবেশকারীরা ভোট প্রক্রিয়ার বাইরে থাকে। কিন্তু কিছু দেশদ্রোহী তাদের রক্ষা করার চেষ্টা করছে। কেন্দ্র অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।”

প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা SIR-এর বিরোধিতা করছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পুজোর পর থেকেই সারা দেশে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন (Special Intensive Revision) শুরু হবে। বিহারের পর ২০২৬ সালে অসম, কেরল, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোটের আগেই এই প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন।

বিরোধীদের দাবি, SIR-এর নামে ৪৭.৬ লক্ষের মতো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যাদের মধ্যে অনেকেই জীবিত এবং নিজেদের ঠিকানাতেই থাকেন। দিল্লিতে ইতিমধ্যেই ৪৭.৬ লক্ষ ASDD ভোটারকে নিয়ে রি-ভেরিফিকেশন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “রামরাজ্য মানে বৈষম্যহীন ব্যবস্থা। আমাদের স্বদেশী পণ্য ব্যবহার করতে হবে, আত্মনির্ভর হতে হবে।” তিনি দেশবাসীকে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে লড়ার আহ্বান জানান।

বিরোধীদের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Author

আরো পড়ুন:  SIR: বন্দিমুক্তির দাবি ও এসআইআর-বিরোধিতায় মিছিল এপিডিআর-এর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments