Ankita Mondal: সম্প্রতি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মেটা জানিয়েছে, এখন থেকে যদি তাদের প্ল্যাটফর্মে শিশুদের নিয়ে কোনো খারাপ বা আপত্তিকর ছবি বা ভিডিও পাওয়া যায়, তাহলে তারা সরাসরি ভারত সরকারকে জানাবে।
এতদিন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটলে মেটা আমেরিকার একটি সংস্থাকে রিপোর্ট করত। তারপর সেই সংস্থা ভারতকে জানাত। এতে অনেক সময় লেগে যেত। কিন্তু এখন থেকে মেটা সরাসরি ভারতীয় কর্তৃপক্ষকে জানাবে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।
মেটা কোম্পানি বলেছেন, শিশুদের সুরক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেসবুক বা ইনস্টাগ্রামে কেউ যদি শিশুদের নিয়ে খারাপ কিছু পোস্ট করে, তাহলে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং তাদের তথ্য পুলিশকে দেওয়া হবে।
ভারত সরকারও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সরকার বলছে, ইন্টারনেটে শিশুদের নিরাপদ রাখা খুব জরুরি। এই নতুন নিয়মের ফলে যারা এই ধরনের অপরাধ করে, তাদের ধরা সহজ হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে সোশ্যাল মিডিয়া আরও নিরাপদ হবে। শিশুরা এবং তাদের পরিবার আরও সুরক্ষিত থাকবে। এটি একটি খুব ভালো উদ্যোগ।

Recent Comments