back to top
Wednesday, November 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতানির্যাতন করছে পুলিশ, টাকা উদ্ধারের ঘটনাও সাজানো! হাই কোর্টের দ্বারস্থ সুমিত রায়ের...

নির্যাতন করছে পুলিশ, টাকা উদ্ধারের ঘটনাও সাজানো! হাই কোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী, সিবিআই তদন্তের আবেদন

Ankita Mondal: নির্যাতন করছে পুলিশ, টাকা উদ্ধারের ঘটনাও সাজানো! হাই কোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী, সিবিআই তদন্তের আবেদন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায় কাণ্ডে নতুন মোড়।

সুমিত রায় হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক (PA)। জমি ও আর্থিক দুর্নীতি কাণ্ডে গত ৩১ অক্টোবর কালীতলা-আশুতি থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশের দাবি, সুমিতকে জেরা করে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। সেই অফিসটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের কার্যালয় বলে পরিচিত।

পুলিশের দাবি, সুমিতকে মুখ কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাঁর দেখানো জায়গা থেকেই টাকা উদ্ধার হয়েছে।

এবার সুমিতের স্ত্রী সুস্মিতা রায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ:

  • সুমিতকে ফাঁসানোর জন্যই ডায়মন্ড হারবারের পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। • টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। • পুলিশ হেফাজতে সুমিতকে নির্যাতন করা হচ্ছে এবং এনকাউন্টারের হুমকি দিয়ে জোর করে সিজার লিস্টে সই করানো হয়েছে। • স্বামীর জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই ঘটনায় তিনি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন।

এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টাকা উদ্ধারকে ‘দুর্বল চিত্রনাট্য’ বলে দাবি করেন। তাঁর অভিযোগ, পুলিশ সুমিতকে এনকাউন্টারের ভয় দেখিয়ে জোর করে সই করিয়েছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মঙ্গলবার এই মামলার শুনানি হবে। এর আগে সুমিতের জামিনের আবেদনে আপাতত সাড়া দেয়নি হাইকোর্ট। ফলে কালীপুজো জেলেই কাটাতে হচ্ছে সুমিতকে।

Author

আরো পড়ুন:  রানওয়ে সম্প্রসারণের পথে বাঁকড়া মসজিদ স্থানান্তর প্রক্রিয়া শুরু, বন্ধ এন্ট্রি পাস ও জামাতে নামাজ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments