back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিলালবাজারের বড় অ্যাকশন! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে হোয়াট্স্যাপে কুরুচিকর মন্তব্য, ৬৭৮ নম্বর নির্দেশিকায়...

লালবাজারের বড় অ্যাকশন! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে হোয়াট্স্যাপে কুরুচিকর মন্তব্য, ৬৭৮ নম্বর নির্দেশিকায় সাসপেন্ড আইসি

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, প্রকাশ্যে পুলিশকর্মীর হোয়াটস্যাপ চ্যাট, আইসির বিরুদ্ধে শাস্তিঘোষণা দফতরের।

কালীপুজোর দিন হোয়াটস্যাপ গ্রুপে করা একটা মন্তব্যেই সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর।

ঘটনার সূত্রপাত রবিবার, কালীপুজোর দিন দুপুরে। ১৯৯৯ সালে পাশ করা পুলিশকর্মীদের একটি হোয়াটস্যাপ গ্রুপে বাজি পোড়ানো নিয়ে আলোচনা চলছিল।

অভিযোগ, সেই আলোচনার মাঝেই হঠাৎ এক কর্মী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে ‘আপত্তিকর’ ও অবমাননাকর মন্তব্য করেন। সেই চ্যাটের স্ক্রিনশট মুহূর্তের মধ্যে প্রকাশ্যে চলে আসে এবং লালবাজারে পৌঁছে যায়।

অভিযুক্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফাঁড়ির ইনচার্জ (আইসি), ইনস্পেক্টর ইখলাক আহমেদ (Ekhlaque Ahmed)।

সোমবার সকালে, ১০ নভেম্বর পুলিশ কমিশনার অজয় নন্দ ৬৭৮ নম্বর নির্দেশিকা জারি করে তাঁকে সাসপেন্ড করেন।

নির্দেশিকায় জানানো হয়েছে:

৯ নভেম্বর থেকে তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে।

একজন সরকারি কর্মী হয়ে সমাজমাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত করবে রাজ্য।

সাসপেনশনের সময়ে নিয়ম অনুযায়ী তিনি তাঁর মূল বেতনের অর্ধেক পাবেন।

লালবাজারের দাবি, ফেসবুকের মতো প্রকাশ্য প্ল্যাটফর্মের পাশাপাশি বেশ কয়েকটি হোয়াটস্যাপ গ্রুপেও সরকার ও মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছিল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগেই এই কড়া শাস্তি।

এর আগেও এই আধিকারিককে বদলি করা হয়েছিল বলে জানা যাচ্ছে। এবার সরাসরি সাসপেনশন।

পুলিশ মহলে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Authors

আরো পড়ুন:  Cabinet Swearing-in Ceremony: আজ সোমবার নয়া মন্ত্রিসভার সদস্যদের শপথ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments