Ankita Mondal: বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। মোবাইল থেকে কম্পিউটার, সব জায়গায় এখন এআই ব্যবহার হচ্ছে। কিন্তু এর দ্রুত উন্নতি নিয়ে এখন অনেকেই চিন্তিত।
সম্প্রতি বিশ্বের কিছু বড় বিজ্ঞানী এবং প্রযুক্তি ব্যবসায়ী একসাথে একটি চিঠি লিখেছেন। সেখানে তারা বলেছেন, এআই-এর উন্নয়ন কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত। তাদের মতে, এআই খুব দ্রুত শক্তিশালী হয়ে যাচ্ছে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই চিঠির পর সারা বিশ্বে হইচই পড়ে গেছে।
এই খবরের প্রভাব সরাসরি পড়েছে শেয়ার বাজারে। খবর বেরোনোর পর থেকেই প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে যেসব কোম্পানি এআই নিয়ে বেশি কাজ করে, যেমন – গুগল, মাইক্রোসফট, তাদের শেয়ারের দাম অনেকটা কমে গেছে।
এর কারণ হল বিনিয়োগকারীদের ভয়। বিনিয়োগকারীরা ভাবছেন, যদি সত্যিই এআই-এর কাজ কিছুদিন বন্ধ থাকে, তাহলে এই কোম্পানিগুলো আয় করতে পারবে না। নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনতে পারবে না। তাই তারা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। আর শেয়ার বিক্রি বাড়লেই দাম কমে যায়।
সাধারণ মানুষের মধ্যেও এআই নিয়ে দুই রকম মত আছে। কেউ কেউ বলছেন, এআই ভালো। এটা দিয়ে অনেক কঠিন কাজ সহজ ভাবে করা যাবে করা যাবে। আবার অনেকে বলছেন, এআই-এর জন্য ভবিষ্যতে অনেক মানুষ চাকরি হারাবে এবং অনেক বাজে প্রভাব ফেলতে পারে। কম্পিউটারই সব কাজ করে দেবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই দরপতন বেশি দিন থাকবে না। এআই হল ভবিষ্যতের প্রযুক্তি। আজ দাম কমলেও কাল আবার বাড়বে। তবে আপাতত এই আতঙ্কের জন্য টেক কোম্পানিগুলোকে একটু ক্ষতির মুখে পড়তে হচ্ছে।তাই এখন শেয়ারের দাম কমলেও, এআই-ই হলো আগামী দিনের ভবিষ্যৎ।

Recent Comments