back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিজ্ঞান‘মিশন দিব্যাস্ত্র’ সফল: এমআইআরভি প্রযুক্তিতে সজ্জিত অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত

‘মিশন দিব্যাস্ত্র’ সফল: এমআইআরভি প্রযুক্তিতে সজ্জিত অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত

ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এক অনন্য মাইলফলক স্পর্শ করল দেশ। সোমবার ডিআরডিও (DRDO)-র বিজ্ঞানীদের হাতে তৈরি অগ্নি-৫ (Agni-5) মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ‘মিশন দিব্যাস্ত্র’ নামে এই অভিযানে প্রথমবারের মতো এমআইআরভি (MIRV) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে ‘ দিব্যাস্ত্র ‘ বলে উল্লেখ্য করেছিলেন।

কী এই এমআইআরভি প্রযুক্তি?‘মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল’ বা সংক্ষেপে এমআইআরভি প্রযুক্তির বিশেষত্ব হল, একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই একাধিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব। অর্থাৎ, অগ্নি-৫ মিসাইলটি উৎক্ষেপণের পর এটি আকাশ থেকে আলাদা আলাদা অভিমুখে থাকা শত্রুপক্ষের বিভিন্ন ঘাঁটিতে একই সঙ্গে হামলা চালাতে পারবে।

বিশ্বের বেছে নেওয়া দেশগুলির তালিকায় ভারত:

এই প্রযুক্তির সফল পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের এক এলিট ক্লাবে প্রবেশ করল। এর আগে একমাত্র আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স এবং ব্রিটেনের কাছে এই এমআইআরভি প্রযুক্তি ছিল। এবার সেই শক্তিশালী দেশগুলির তালিকায় নাম লেখাল ভারত।

ডিআরডিও-র তৈরি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলবে বলে মনে করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  চাঁদের উল্টোপিঠে পৃথিবীর অস্তরাগ: আর্টেমিস ২-এর ক্যামেরায় ধরা পড়ল মহাজাগতিক বিস্ময়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments