back to top
Monday, October 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাআদালত চত্বরে সিগারেট-পান-গুটখা বন্ধের উদ্যোগ, নিরাপত্তা বাড়াতে মেটাল ডিটেক্টরের প্রস্তাব প্রধান বিচারপতির

আদালত চত্বরে সিগারেট-পান-গুটখা বন্ধের উদ্যোগ, নিরাপত্তা বাড়াতে মেটাল ডিটেক্টরের প্রস্তাব প্রধান বিচারপতির

আদালত চত্বরকে তামাকজাত দ্রব্য ও পান-গুটখামুক্ত করতে উদ্যোগী হলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। কলকাতা হাই কোর্টের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা আদালতেও সিগারেট, পান ও গুটখার ব্যবহার বন্ধ করার বিষয়ে পদক্ষেপ করতে চান তিনি। এই মর্মে জেলা আদালতগুলির বিচারকদের চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আদালত চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়ম কার্যকর করার বিষয়টি সামনে রেখেই এই উদ্যোগ। তবে আদালতের ভিতরে ও চত্বরে ধূমপান বন্ধের পাশাপাশি আইনজীবীদের একাংশ ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা বা স্মোকিং জ়োন তৈরির প্রস্তাব দিয়েছেন। তাঁদের বক্তব্য, সরকারি এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করা প্রয়োজন।

শুধু তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করাই নয়, আদালতের নিরাপত্তা ব্যবস্থাও আরও কঠোর করার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। আদালতে প্রবেশের সময় প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। এই প্রস্তাব কার্যকর করার আগে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

প্রস্তাবিত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলির মধ্যে আলোচনা করে লিখিত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। সেই সিদ্ধান্ত পাওয়ার পরেই আদালতে প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহারের বিষয়ে নির্দেশিকা জারি করা হতে পারে।

প্রধান বিচারপতির এই উদ্যোগ কার্যকর হলে রাজ্যের আদালতগুলিতে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আসতে পারে। এখন বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের আলোচনার পর কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।

Author

আরো পড়ুন:  হাই কোর্টের কড়া নির্দেশ, এক সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে ব্লাড ব্যাঙ্কের তদন্ত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments