back to top
Monday, August 17, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাভিক্টোরিয়া হাউসে অনুমতি নয়, ২১ জুলাইয়ের সভার জন্য বিকল্প স্থান খুঁজতে নির্দেশ...

ভিক্টোরিয়া হাউসে অনুমতি নয়, ২১ জুলাইয়ের সভার জন্য বিকল্প স্থান খুঁজতে নির্দেশ হাইকোর্টের

২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচি করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তবে বুধবারের শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এ বছর ওই স্থানে সভা করার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যানেড ইস্টের মতো বিকল্প স্থানের বিষয়ে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ১৯৯৩ সাল থেকে কয়েকটি বছর বাদে প্রায় প্রতি বছরই তারা শহিদ দিবস পালন করে আসছেন। তাঁর দাবি, অন্য রাজনৈতিক দল ও তৃণমূলের আরেকটি গোষ্ঠী শহরের বিভিন্ন স্থানে কর্মসূচির অনুমতি পেয়েছে, তাই তাদেরও একই সুযোগ দেওয়া উচিত।

শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রথমে হাজরায় অনুষ্ঠান করার পরামর্শ দেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, হাজরায় কর্মসূচি করলে হাওড়া স্টেশন থেকে আসা বহু কর্মী-সমর্থকের যাতায়াতে সমস্যা হবে। সেই কারণে তারা হাজরায় সভা করতে আগ্রহী নন।

এরপর আদালত জানতে চায়, সম্ভাব্য কতজন মানুষের সমাগম হতে পারে। জবাবে আইনজীবী জানান, প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের উপস্থিতি হতে পারে। সেই প্রেক্ষিতে তিনি ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড ইস্টকে বিকল্প হিসেবে বিবেচনার প্রস্তাব দেন।

আদালত জানিয়ে দেয়, ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যানেড ইস্টের মধ্যে কোন স্থানে সভা করা যাবে, সে বিষয়ে রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তাদের অবস্থান জানাতে হবে। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এখন নজর আদালতের পরবর্তী নির্দেশের দিকে। শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূল ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচির জন্য কোন স্থান পায়, সেটাই দেখার।

Author

আরো পড়ুন:  কলকাতার মৃতপ্রায় কিডনি: পূর্ব কলকাতা জলাভূমির ধ্বংসের কাহিনী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments