back to top
Saturday, November 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাবিতর্কসভায় বক্তাতালিকা দেখে প্রশ্ন, কলকাতা কি বাঙালিকে বর্জন করলো, বিদ্বজনেরা বলেন যুগপোযোগী

বিতর্কসভায় বক্তাতালিকা দেখে প্রশ্ন, কলকাতা কি বাঙালিকে বর্জন করলো, বিদ্বজনেরা বলেন যুগপোযোগী

যুগে যুগে গোটা দেশে স্বীকৃতি পেয়েছে বাঙালির মেধা, শিল্পমনস্কতা। শনিবার খাস কলকাতায় বিতর্কসভায় আমন্ত্রিত ১০ বক্তার মধ্যে বাঙালি মাত্র দু’জন। সংযোজকও। এর পরেই প্রশ্ন ওঠে, কলকাতা কি বাঙালিকে বর্জন করলো? এর জন্য দায়ী কে?

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তী অবশ্য এটা স্বাভিবিক বলেই মনে করেছেন। তাঁর মতে, “আমি তো কোনো ত্রুটি দেখছি না। আলোচনা সভার বিষয়টি পশ্চিমবঙ্গ সংক্রান্ত নয়। বক্তাদের তালিকা দেখে মনে করবার কারণ নেই যে এই রাজ্যের মেধার ইতিহাসকে অগ্রাহ্য করা হয়েছে।”

প্রাক্তন উপাচার্য, একটি বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপিকা ডঃ কাজল দে-র মতে, “ধরে নিচ্ছি এখানে যে বিতর্ক সভার কথা বলা হচ্ছে তা বাংলা মাধ্যমে। বিতর্কে অংশগ্ৰহণ করতে গেলে প্রয়োজন ভাষার ওপর দখল, বিষয়ের ওপর পড়াশোনা আর বক্তব্য সম্পর্কে সম্যক প্রস্তুতি আর অকাট্য যুক্তিসহ বলার সাহস ও অভিজ্ঞতা। শেষ গুণটি তৈরী হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিতর্কে অংশগ্ৰহণ করে ক্রমাগত অনুশীলনের মাধ্যমে।

এখন সেখানে বাংলা মাধ্যমের ছাত্রসংখ্যা এমন তলানিতে ঠেকেছে যে স্কুল বন্ধ হবে নাকি অন্য বিদ্যালয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, কলেজে আসন কমাতে হবে কিনা, এই নিয়ে চর্চা করতে হচ্ছে। সরকারী শিক্ষাব্যবস্থায় বহুদিন নিয়োগ না হওয়ায় সর্বস্তরে শিক্ষকের অভাবে দৈনিক পঠনপাঠনই যেখানে সমস্যায়, সেখানে বিতর্ক সভার আয়োজন তো অনেক দূরের কথা।

আর ভাষার ওপর দখল সবচেয়ে ভালো তৈরী হয় গল্পের বই পড়লে। বছর তিরিশ আগে যে বয়সের মানুষ গোগ্ৰাসে গল্পের বই পড়তো, আজ সে বয়সের যুবসমাজ মোবাইলে রিল দেখতে ব্যস্ত। আগে কলকাতায় রোয়াকের আড্ডা বা বাড়িতে বৈঠক খানার আড্ডাও ছিল ভালো বিতর্ক সভা, এখন সেসব কোথায়!

ব্যক্তিগত ভাবে আমার মনে হয় কলকাতায় যদি ইংরেজিতে বিতর্ক সভায় বলতে অনুমতি দেওয়া হয় তাহলে হয়তো বাঙালি তার্কিকের অভাব হবে না। এখানে প্রচুর বেসরকারি ভালো ইংরেজি মিডিয়াম স্কুল আছে, যেখানে নিয়মিত এ ধরনের বিতর্কসভার আয়োজন করা হয়। একথা সর্বজন বিদিত যে পরিবারের সামর্থ্য থাকলে সাধারণত ইংরেজি মিডিয়াম স্কুলেই বাচ্ছাকে ভর্তি করা হয়।”

আরো পড়ুন:  উল্টোডাঙা উড়ালপুলে গাড়ির উপর ভেঙে পড়ল ‘হাইটবার’, ফ্লাইওভারে বন্ধ যান চলাচল, তীব্র যানজট ইএম বাইপাসে। মঙ্গলবার সন্ধ্যায় ভরসন্ধ্যায় বিপত্তি।

বিশ্লেষক, প্রাক্তন সিভিল সার্ভেন্ট গৌতম ভট্টাচার্যর মতে, “কলকাতার একটি অভিজাত সোশ্যাল ক্লাবের আয়োজিত বিতর্ক সভায় দশ জন বক্তার মধ‍্যে কেন মাত্র দু’জন বাঙালি- এই ঘটনাকে আমি বাঙালি মেধার অভাব বলে দেখতে রাজি নই। তর্কের খাতিরে ধরে নিই, যদি দশ জনের মধ‍্যে আট বা ন’জন স্থানীয় হতেন তবে ক্লাবটির সদস্যরাই মুখ বেঁকিয়ে বলতেন বিতর্কসভাটা একেবারেই ‘লোকাল’ – এতে সংগঠকদের মান-ইজ্জতই শুধু কমতো না, তুলনীয় অন‍্যান‍্য ক্লাবও একটু ঠেস দিত। আজকাল ‘সর্বভারতীয়’ তকমা পেতে যে কোনও গোষ্ঠীতে বিভিন্ন প্রদেশের, জাত- ধর্মের প্রতিনিধিত্ব দরকার – এখানে মেধার ব‍্যাপারটা গৌণ।

কিছুকাল আগে একটা বই ছাপানোর প্রসঙ্গে একটা সর্ব-ভারতীয় প্রকাশনা সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। বইটা ছিল সত্তরের দশককে সারা বিশ্বের প্রেক্ষাপটে কেন অনন‍্য বলা হয় সেই নিয়ে। খান পঁচিশেক অতি উচ্চমানের লেখা ছিল – সবগুলোই ইংরেজিতে। লেখকরা সকলেই ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের সত্তরের দশকের ছাত্র বা শিক্ষক – সকলেই নিজের নিজের পেশায় সুপ্রতিষ্ঠ।

উদ‍্যোগটা ছিল প্রেসিডেন্সিরই সত্তরের দশকের ন’-দশজন ছাত্র-ছাত্রীর – তাঁরা ঠিক করেছিলেন কলেজে তাঁদের পরিচিতজনেদের থেকেই লেখা সংগ্রহ করা হবে। প্রকাশক মশাই বেশ কিছুদিন বিচার-বিবেচনা করে বললেন, “কোনও সর্বভারতীয় প্রকাশকই আপনাদের বইটা ছাপাতে আগ্রহী হবে না, কেননা নিবন্ধকাররা সকলেই বাঙালি। হতে পারে সারা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের লেখা, হতে পারে প্রায় সব লেখাই অতীব উচ্চমানের, কিন্তু মুশকিলটা হলো লেখকরা সকলেই ‘লোকাল’। এই যদি লেখকদের মধ‍্যে তিন-চারজন দক্ষিণ ভারতীয়, দু-তিনজন পাঞ্জাবি, দু-চার জন দিল্লী এবং মুম্বাইয়ের বুদ্ধিজীবী থাকতেন তবেই আপনাদের বই ছাপতে নামীদামী প্রকাশন সংস্থা কাড়াকাড়ি করতো।”

ভদ্রলোকের কথাগুলো আমার জ্ঞানচক্ষু উন্মোচনে সাহায্য করেছিল, বুঝেছিলাম মেধাই শেষ কথা নয়, জনমতের দৃষ্টিভঙ্গিও – যাকে বলে “অপটিক্স” – কম গুরুত্বপূর্ণ নয়। বোধহয় বোঝাতে পারলাম বিতর্কসভায় ‘সর্বভারতীয়’ ভাবমূর্তি বজায় রাখতে স‍্যাটারডে ক্লাবের বাধ‍্যবাধকতাটা ঠিক কোথায়?”

আরো পড়ুন:  কলকাতা পুরসভায় নতুন দায়িত্বে কার্তিক মহারাজ, রাস্তার নাম বদল নিয়ে শুরু পর্যালোচনা

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments