back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাকলকাতা পুরসভায় নতুন দায়িত্বে কার্তিক মহারাজ, রাস্তার নাম বদল নিয়ে শুরু পর্যালোচনা

কলকাতা পুরসভায় নতুন দায়িত্বে কার্তিক মহারাজ, রাস্তার নাম বদল নিয়ে শুরু পর্যালোচনা

কলকাতা পুরসভায় নিজের নির্দিষ্ট দফতরে প্রথমবারের মতো কাজ শুরু করলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। কলকাতার বিভিন্ন রাস্তা ও এলাকার নাম সংশোধন, পরিবর্তন এবং নতুন নামকরণের প্রস্তাব খতিয়ে দেখার জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই দায়িত্ব পালনের জন্য কলকাতা পুরসভায় তাঁর জন্য একটি স্থায়ী ঘর বরাদ্দ করা হয়েছে। সোমবার সেই অফিসে বসেই তিনি রাস্তা ও এলাকার নাম পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে নিজের অবস্থান জানান।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গার রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কার্তিক মহারাজের নেতৃত্বাধীন এই কমিটিতে আরও ৯ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুব্রত গুপ্ত, তথাগত রায়-সহ বিভিন্ন দফতরের সচিবরা। ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব-সহ একাধিক বিষয় বিবেচনা করেই নাম পরিবর্তনের প্রস্তাবগুলি পর্যালোচনা করা হবে।

কার্তিক মহারাজ জানান, কলকাতার বেশ কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব ইতিমধ্যেই তাঁর হাতে এসেছে। এর মধ্যে বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি এবং কার্ল মার্কস সরণির নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিনোদ মেহতার নামে একটি রাস্তার নামকরণের প্রস্তাবও রয়েছে বলে জানান তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, যেসব রাস্তার নাম পরিবর্তন করা হবে, সেগুলির নতুন নামকরণ ভারতের বিশিষ্ট মনীষীদের নামে করার প্রস্তাব রয়েছে। তবে প্রতিটি প্রস্তাব বিভিন্ন দিক বিবেচনা করেই খতিয়ে দেখা হবে।

কার্তিক মহারাজের জন্য বরাদ্দ করা পুরসভার অফিসটিও বিশেষভাবে সাজানো হয়েছে। ঘরটির সাজসজ্জায় গৈরিক রঙের ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে সেখানে ভারতমাতা, স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রণবানন্দের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের ছবি রাখা হতে পারে বলেও জানান তিনি।

এই অফিস থেকেই কলকাতার বিভিন্ন রাস্তা ও এলাকার নাম পরিবর্তন, সংশোধন কিংবা নতুন নামকরণের প্রস্তাবগুলি পর্যালোচনার কাজ চলবে। শুধু প্রশাসনের তরফে নয়, সাধারণ মানুষও কোনও রাস্তা বা এলাকার নাম পরিবর্তনের প্রস্তাব এই অফিসে জমা দিতে পারবেন।

আরো পড়ুন:  তৃণমূলের তহবিল ও চার্টার্ড বিমানের খরচ ঘিরে ইডির বড় অভিযান, কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments