back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভাঙড় কলেজে ফের উত্তেজনা, আইএসএফ-এবিভিপি সমর্থকদের সংঘর্ষ

ভাঙড় কলেজে ফের উত্তেজনা, আইএসএফ-এবিভিপি সমর্থকদের সংঘর্ষ


ভাঙড় কলেজে ফের উত্তেজনা ছড়াল। ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে আইএসএফ (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) এবং এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) সমর্থকদের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত কয়েক দিন ধরেই ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ভাঙড় কলেজের পরিস্থিতি উত্তপ্ত। এর আগে দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজে অশান্তি ছড়িয়েছিল। সেই ঘটনায় উভয় পক্ষের অন্তত আট জন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের একই ধরনের পরিস্থিতি তৈরি হয়।

এবিভিপির অভিযোগ, সংগঠনের কয়েকজন সদস্য আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। সেই সময় আইএসএফ সমর্থকেরা বহিরাগতদের সঙ্গে নিয়ে তাঁদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। এবিভিপির দাবি, তাঁদের সদস্যদের মারধর করা হয়েছে।

যদিও এবিভিপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ। সংগঠনের পাল্টা দাবি, দীর্ঘদিন শান্ত থাকা কলেজ চত্বরে বাইরে থেকে বিজেপির কর্মী-সমর্থকদের এনে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে এবিভিপি। সাধারণ ছাত্রছাত্রীরা এই ধরনের বহিরাগতদের উপস্থিতির প্রতিবাদ করতে গেলে তাঁদের উপরই প্রথমে হামলা চালানো হয় বলে দাবি আইএসএফের।

দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কলেজে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্তমানে কলেজ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Author

আরো পড়ুন:  মার্চ পাস্ট থেকে স্মৃতিচারণ: সুভাষগ্রামে নেতাজির ১২৯তম জন্মদিন উদযাপন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments