back to top
Tuesday, September 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপ্রতীক-বিভ্রাটের জেরে নির্বাচনী যুদ্ধ থেকে সরে দাঁড়াল আরএসপি

প্রতীক-বিভ্রাটের জেরে নির্বাচনী যুদ্ধ থেকে সরে দাঁড়াল আরএসপি

বামফ্রন্টের শরিক হলেও রেজিনগরে আলাদা ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল আরএসপি। কিন্তু, ভোটের ১৪ দিন আগে নির্বাচনী যুদ্ধ থেকে সরে দাঁড়াল তারা।

আরএসপি প্রার্থী করা হয় বিকাশচন্দ্র সিংহকে। কিন্তু পরিচিত প্রতীক বেলচা-কোদাল না-পাওয়ায় শুরু হয় বিতর্ক। নির্বাচন কমিশন জানায়, আরএসপি বর্তমানে স্বীকৃত দল নয়। তাই তাদের নির্দিষ্ট প্রতীক দেওয়া সম্ভব নয়।

আরএসপি-র পাল্টা অভিযোগ, মনোনয়ন যাচাইয়ের সময় কমিশনের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনও নিয়ম জানানো হয়নি। এর প্রতিবাদে উপনির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তাঁরা। সোমবার এই ঘোষণা করেন আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড়।

রেজিনগর উপনির্বাচনের আগে এই সমস্ত টানাপড়েন, রাজনৈতিক চাপানউতরের মাঝে প্রচারও চলছে সমানতালে। মমতা তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী সকালে বেলডাঙা উত্তর বিধানসভার কার্যালয়ে কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। দুপুর ৩টে নাগাদ বেগুনবাড়ি এলাকায় একটি সভায় যোগ দেন। তার পর জনসংযোগ করেন।

Author

আরো পড়ুন:  ১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের কাজের ওপর ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি করবে বিজেপি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments