back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিযাদবপুরে সিপিএম অফিসে ভাঙচুর, তীব্র ক্ষোভ সেলিমের

যাদবপুরে সিপিএম অফিসে ভাঙচুর, তীব্র ক্ষোভ সেলিমের


Ankita Mondal: সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর। অভিযোগ, যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের একটি পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ১০টা নাগাদ একদল দুষ্কৃতী এসে পার্টি অফিসে ভাঙচুর চালায়। চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয় এবং দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় অফিসের ভেতরে কয়েকজন কর্মী ছিলেন, তারাও আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সিপিএমের স্থানীয় নেতারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, “দিনের পর দিন আমাদের পার্টি অফিসে হামলা হচ্ছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যাদবপুরে এই হামলা প্রমাণ করে শাসক দল ভয় পেয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামব।”

তিনি আরও বলেন, “এভাবে হামলা করে আমাদের আটকানো যাবে না। মানুষ এর জবাব দেবে।”

অপরদিকে, এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কোনও পার্টি অফিস ভাঙা, এরকম কোনও রাজনৈতিক সংস্কৃতি বিজেপির নেই। এটা হতে পারে না। এই কাজ কোনওদিন বিজেপি করেনি।”

তিনি আরও বলেন, “রাস্তায় এখনও কোনও পার্টির ফ্ল্যাগ পড়ে থাকলে, আমি থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত, অন্য দলের হলেও সেই পতাকাটাকে তুলে একটা উঁচু জায়গায় রেখে দিই। এই শিক্ষা আমরা পেয়েছি ছোটবেলা থেকে। শহিদ বেদী ভেঙে দেবে, এই সংস্কৃতি আমাদের নয়।”

তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।

Author

আরো পড়ুন:  ভাটপাড়ায় মাঝরাতে তুমুল বোমাবাজি ও গুলি, আহত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments