back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিজ্ঞানউত্তর ২৪ পরগনায় নিপা সংক্রমণে নার্সের মৃত্যু, পশ্চিমবঙ্গে প্রথম প্রাণহানি

উত্তর ২৪ পরগনায় নিপা সংক্রমণে নার্সের মৃত্যু, পশ্চিমবঙ্গে প্রথম প্রাণহানি

উত্তর ২৪ পরগনার একটি বেসরকারি হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মৃত্যু হলো ২৫ বছরের এক নার্সের। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে নিপা সংক্রমণে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আক্রান্ত দু’জন নার্সের মধ্যে তিনি দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন।

যদিও সম্প্রতি তাঁর নিপা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, তবু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে সংকটজনক হয়ে ওঠে তাঁর অবস্থা।অন্যদিকে, সংক্রমিত অপর একজন পুরুষ নার্স চিকিৎসার পর সুস্থ হয়ে জানুয়ারিতে হাসপাতাল থেকে ছাড়া পান। তবে ওই নার্সের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দীর্ঘ সময় ধরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। বুধবার থেকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার জীবনযুদ্ধে হার মানলেন তিনি।এই ঘটনায় হাসপাতাল চত্বরে নেমে এসেছে শোকের ছায়া। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ লড়াইয়ের পর এক তরুণ স্বাস্থ্যকর্মীর মৃত্যু চিকিৎসক ও সহকর্মীদের মধ্যেও গভীর বেদনার সঞ্চার করেছে।

Author

আরো পড়ুন:  “কলকাতা তথা পশ্চিমবঙ্গে বিজ্ঞান চর্চা মোটেই উপেক্ষিত নয়”— ডঃ জয়ন্ত স্থানপতি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments