back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accident২৫ বছরের নকল কয়েনের কারবারে হানা, সাহারানপুরে ধৃত পাঁচ

২৫ বছরের নকল কয়েনের কারবারে হানা, সাহারানপুরে ধৃত পাঁচ

Susmita Das: উত্তরপ্রদেশের সাহারানপুরে নকল কয়েন তৈরির একটি বড় চক্রের হদিশ মিলল। পুলিশের দাবি, প্রায় ২৫ বছর ধরে এই কারবারের সঙ্গে যুক্ত ছিল একটি আন্তঃরাজ্য চক্র। এখনও পর্যন্ত প্রায় ৭০ কোটি টাকার নকল কয়েন বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। ঘটনায় মূল পাণ্ডা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চক্রটি মূলত ২০ টাকার নকল কয়েন তৈরি করত। সাহারানপুরের তিত্রোন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ৬,৪০০টি নকল ২০ টাকার কয়েন, যার মূল্য ১.২৮ লক্ষ টাকা, প্রায় ৫ লক্ষ টাকার আধা-তৈরি কয়েন এবং ছ’টি মেশিন উদ্ধার হয়েছে। পাশাপাশি কয়েন তৈরির ডাই, পালিশ ও অন্যান্য সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, নকল কয়েনগুলি উত্তরপ্রদেশের পাশাপাশি পাঞ্জাব ও বিহারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। মদের দোকান, টোল প্লাজা, মুদিখানা-সহ বিভিন্ন জায়গার মাধ্যমে কয়েনগুলি বাজারে চালানোর অভিযোগ উঠেছে। পুলিশের মতে, চক্রটি প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার কয়েন তৈরির সক্ষমতা রাখত।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কথিত মূল পাণ্ডা উপকার লুথরা ওরফে অভয় প্রতাপ সিং। পুলিশ জানিয়েছে, ২০০১ সাল থেকেই তিনি নকল কয়েনের কারবারে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এর আগে ২০১৭ সালে দিল্লি পুলিশও তাঁকে গ্রেফতার করেছিল বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্ত এখনও চলছে। নকল কয়েন তৈরির যন্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং কত পরিমাণ কয়েন বাজারে ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই চক্রের বিস্তৃত সরবরাহ নেটওয়ার্কের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে।

Author

আরো পড়ুন:  Cattle Smuggling: একই দিনে দুই জেলায় গরু পাচারের অভিযোগে তৎপর পুলিশ, গ্রেফতার মোট ছয়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments