back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“ঐতিহ্যের অমূল্য সম্পদ হয়ে চিরস্মরণীয়”, শংকরকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

“ঐতিহ্যের অমূল্য সম্পদ হয়ে চিরস্মরণীয়”, শংকরকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি স)। “বাংলার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত।……তাঁর সাহিত্যকর্ম আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।” শুক্রবার এভাবেই প্রয়াত লেখকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

প্রায় ৫৫ দিন আগে একটি ছোট দুর্ঘটনায় আহত হন মণিশংকর মুখোপাধ্যায়। এর পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তিনি প্রয়াত হন। সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “তাঁর সৃষ্ট অসামান্য সাহিত্যকীর্তি – চৌরঙ্গী, জনঅরণ্য, সীমাবদ্ধ প্রভৃতি বাংলার পাঠকসমাজকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। করুণাময় ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অসংখ্য গুণমুগ্ধ পাঠকের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।”

Author

আরো পড়ুন:  TMC Star Candidate List Released: প্রকাশিত হল তৃণমূলের তারকা প্রার্থী-তালিকা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments