back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিCorruption in Bengal: ‘দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার থেকে মুক্তির আওয়াজ’-এর ডাক নীতিন নবীনের

Corruption in Bengal: ‘দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার থেকে মুক্তির আওয়াজ’-এর ডাক নীতিন নবীনের

“টিএমসি-র এই দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার থেকে মুক্তির আওয়াজ, এই দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকারকে উপড়ে ফেলার আওয়াজ বাংলার প্রতিটি কোণায় আগামী দিনে আমরা ছড়িয়ে দেব।” সোমবার বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন উত্তর দিনাজপুর ইসলামপুরে পরিবর্তন সভায় একথা বলেন।

তিনি বলেন, আমরা শুধু ব্যবস্থার পরিবর্তনের কথা বলিনি, আমরা শুধু সিস্টেম বদলাব না, আমরা মানুষের জীবনে বদল এনে দেব—এই সংকল্প নিয়েই এই যাত্রা শুরু হয়েছে। আমি জানি, এক সময় বাংলার এই অংশ বিহারেরই অংশ ছিল। আমার মা-বোনেদের, আমার ভাইদের হক যদি কোনো বাংলাদেশি ছিনিয়ে নেয়, তা আমরা সহ্য করব না। আমরা পশ্চিমবঙ্গের মানুষকে এই অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচাব।

নীতিন নবীন বলেন, যেখানে মানুষ ভয়ে থাকে, যেখানে যুবকদের ভবিষ্যৎ সিন্ডিকেট আর দুর্নীতির বলি হয়েছে এবং যেখানে বাংলাদেশিদের জমির অধিকার দেওয়ার সংকল্প নেওয়া হয়েছে—সেই সরকারকে উপড়ে ফেলতে হবে।

Author

আরো পড়ুন:  Complaint filed with Election Commission against candidate: নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের মায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments