back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSpecial age relaxation in recruitment: নিয়োগে ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়ার...

Special age relaxation in recruitment: নিয়োগে ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়ার আশ্বাস শাহর

“২০২৬-এর ডিসেম্বরের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করা হবে, নিয়োগে ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়া হবে।” পশ্চিমবঙ্গে বিধানসভায় ক্ষমতায় এলে বিজেপি-র ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি এভাবেই আশাবাদের কথা শোনালেন যুবসমাজ, চাকরিপ্রার্থী এবং সরকারি কর্মচারীদের জন্য।

কর্মসংস্থানকে মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরে তিনি ঘোষণা করেন—

  • সমস্ত শূন্যপদ পূরণের প্রক্রিয়া ২৬ ডিসেম্বরের মধ্যে শুরু করা হবে।
  • নিয়োগে বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত বাংলার যুবকদের জন্য সরকারি চাকরির পরীক্ষায় ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়া হবে।
  • স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে, যাতে চাকরিপ্রার্থীদের আস্থা পুনরুদ্ধার হয়।

কর্মসংস্থান, অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রশাসনিক ন্যায়বিচারকে কেন্দ্র করে আন্দোলনের সুর নির্ধারণ করে তিনি বলেন, বিজেপির দৃষ্টিভঙ্গিতে বাংলার যুবকদের কর্মসংস্থান পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।”

বাংলার লক্ষ লক্ষ যুবক-যুবতী, চাকরিপ্রার্থী এবং সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি ও আশার বার্তা দিয়ে অমিত শাহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘি বিধানসভা অন্তর্গত ভগবতীপুর (গোপীনাথপুর মৌজা)-এ অনুষ্ঠিত এই জনসভায় অমিত শাহ পশ্চিমবঙ্গের শাসনব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা এবং সামগ্রিক সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য বিজেপির রূপরেখা তুলে ধরেন।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: প্রত্যাখ্যাত প্রত্যাশীদের ক্ষোভ, অবাঙালি ভাবমূর্তি— জেরবার পদ্ম-কর্তারা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments