Friday, March 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিWomen Empowerment: নারী ক্ষমতায়ন থেকে শিক্ষক নিয়োগ,দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা—সভায় আশ্বাস শাহর

Women Empowerment: নারী ক্ষমতায়ন থেকে শিক্ষক নিয়োগ,দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা—সভায় আশ্বাস শাহর

“নারী ক্ষমতায়নের জন্য ₹৫,৭০০ কোটি টাকার একটি বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা করা হয়েছে”। মথুরাপুর লোকসভা কেন্দ্রের রাইদিঘি বিধানসভা অন্তর্গত ভগবতীপুর (গোপীনাথপুর মৌজা)-এ অনুষ্ঠিত জনসভায় সোমবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

তিনি সভায় বলেন, মা-বোনেদের মর্যাদা, নিরাপত্তা, আর্থিক স্বনির্ভরতা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একাধিক প্রকল্প চালু করা হবে।” এই সঙ্গে জানান, “পরিবর্তন যাত্রা হল স্বচ্ছ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং সমগ্র রাজ্যে সমান উন্নয়ন নিশ্চিত করার একটি ঐতিহাসিক উদ্যোগ।”

গঙ্গাসাগরসহ পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহারাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক প্রতিরোধের কথা উল্লেখ করেন তিনি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমাধানের আভাষ দিতে গিয়ে বলেন, “২৬,০০০ শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, আইনসম্মত ও স্বচ্ছ উপায়ে এই সমস্যার সমাধান করা হবে এবং প্রয়োজনীয় আর্থিক সংস্থান নিশ্চিত করা হবে”।

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এই সঙ্গে ঘোষণা করেন—

  • সাম্প্রতিক সময়ে বেড়ে ওঠা দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,
  • দুর্নীতিবাজদের প্রতি রাজনৈতিক সুরক্ষা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে,
  • দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে,
  • গুরুতর দুর্নীতি ও অপরাধে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারকে আইনের আওতায় আনা হবে।

Author

আরো পড়ুন:  নির্বাচন দফতরে বিজেপি নেতৃবৃন্দের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চিঠি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments