back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি”প্রার্থীতালিকার বেশ কিছু নাম তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে”, তোপ বিজেপি-র

”প্রার্থীতালিকার বেশ কিছু নাম তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে”, তোপ বিজেপি-র

“তৃণমূল কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকায় বহু বিতর্কিত ও অভিযোগে জড়িত ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে, যা রাজ্যের মানুষের কাছে শাসক দলের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে।” বুধবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।

তিনি দাবি করেন, দীর্ঘদিনের শাসনকালে প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকা সত্ত্বেও একই ব্যক্তিদের পুনরায় প্রার্থী করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রশাসন ও দলকে একত্রিত করে ফেলেছে। ফলে প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। এই পরিস্থিতির ফলে রাজ্যে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়েছে, সাধারণ মানুষের আস্থা কমেছে।

রাজ্যে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য ভোট প্রক্রিয়াকে সন্ত্রাসমুক্ত করা অত্যন্ত জরুরি এবং সেই দায়িত্ব নির্বাচন কমিশনের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে রাজ্যের মানুষ ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং আগামী নির্বাচনে তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদের মতামত প্রকাশ করবেন।

সাংবাদিক সম্মেলনের শেষে তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে একটি নতুন সরকার গঠিত হবে, যা মানুষের স্বার্থে কাজ করবে।

Author

আরো পড়ুন:  এপ্রিলে পশ্চিমবঙ্গে ভোটের সম্ভাবনা, খতিয়ে দেখল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments