back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: পানিহাটিতে গিয়ে অভয়ার মায়ের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী

Assembly Election 2026: পানিহাটিতে গিয়ে অভয়ার মায়ের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী

অশোক সেনগুপ্ত

বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পানিহাটিতে অভয়ার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এই সাক্ষাৎকারে তিনি সেই সব মানুষকে পাশে থাকার আহ্বান জানান, যাঁরা অভয়া আন্দোলনে অংশ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথা নারী নিরাপত্তার প্রশ্নে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনিক মদতে পানিহাটিতে অভয়ার দেহ দ্রুত ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয় এবং গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।

তিনি বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে সিবিআই তদন্ত শুরুর আগেই প্রমাণ নষ্ট করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের রক্ষা করার জন্য আইনি ও রাজনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, কিভাবে বিনীত গোয়েলকে সুপ্রিম কোর্টে বাঁচাতে যাওয়া আইনজীবী মেনকা গুরুস্বামীকে রাজ্যসভার সাংসদ করে পুরস্কৃত করেছে তৃণমূল।

বিরোধী দলনেতা অভয়ার মা-বাবার লড়াইকে কুর্নিশ জানিয়ে বলেন, তাঁদের এই সংগ্রাম শুধু ন্যায়বিচারের জন্য নয়, বরং রাজ্যের প্রতিটি নারীর নিরাপত্তার প্রশ্নে একটি বৃহত্তর আন্দোলন। তিনি পানিহাটির সচেতন ও শিক্ষিত জনগণের কাছে আহ্বান জানান, এই অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক রায়ের মাধ্যমে জবাব দিতে এবং রেকর্ড ব্যবধানে বিজেপি প্রার্থীকে জয়ী করতে।

তিনি বলেন, ভবানীপুরে গিয়ে বিষয়টিকে সামনে রেখে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা জনসমক্ষে তুলে ধরা হবে, যাতে সত্য প্রকাশ পায় এবং দোষীরা শাস্তি পায়।

Author

আরো পড়ুন:  রাজ্যসভায় বড়সড় 'Slip of Tongue'! মোদীর বদলে 'মমতার নেতৃত্বে' বললেন সুকান্ত? কটাক্ষের বাণ কুণালের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments