“২০২৬ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ক্ষমতায় আসব”। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের কাছে এই দাবি করেন।
আাবাদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “২০১৪ সাল থেকে বাংলায় বিজেপির জনসমর্থন ক্রমাগত বেড়েছে। ২০১৬ সালে আমরা ৩টি আসন পেয়েছিলাম, আর ২০২১ সালে ৭৭টি আসন নিয়ে আমরা প্রধান বিরোধী দলে পরিণত হয়েছি। কংগ্রেস ও বামফ্রন্ট শূন্যে নেমে এসেছে।”
অমিত শাহ বলেনি, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। ২০২৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি বিহার-সহ একাধিক রাজ্যে বিজেপি ভাল করে। আমাদের বিশ্বাস এবার বাংলায় বিজেপি কর্মী সমর্থকরা বাংলার মানুষের কাছে পৌঁছেছে। আর বাংলার মানুষ এবার বিরাট আসনে বিজেপিকে ক্ষমতায় আনবে৷’’
অমিত শাহ বলেন, “দেশজুড়ে যে গতিতে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের সঙ্গে বাংলাকেও যুক্ত হতে হবে। অসম, ত্রিপুরা, মণিপুর এবং ওড়িশা সহ একাধিক রাজ্যে আমরা সরকার গঠন করেছি। ২০২৬ সালে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠিত হবে—এটাই আমাদের অঙ্গীকার।
রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, মনরেগা, পিএম আবাস, মিড-ডে মিল এবং আম্ফান দুর্নীতি—একাধিক ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তৃণমূলের ২০-রও বেশি সাংসদ ও বিধায়ক, পদাধিকারী জেলে গিয়েছেন।
এই নির্বাচন ভয়মুক্তির নির্বাচন—বেকারত্ব থেকে মুক্তির নির্বাচন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্বাচন। এটি শান্তি, উন্নয়ন, বিনামূল্যে চিকিৎসা, পাকা বাড়ি, বিদ্যুৎ ও পানীয় জলের নিশ্চয়তার নির্বাচন। এটি অনুপ্রবেশমুক্ত সমাজ গড়ার নির্বাচন।”


Recent Comments