back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিএসআইআর প্রক্রিয়ায় বৃহঃ পর্যন্ত ৫২ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হল

এসআইআর প্রক্রিয়ায় বৃহঃ পর্যন্ত ৫২ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হল

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ‘অ্যাডজুডিকেশন’ (বিবেচনাধীন) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এ পর্যন্ত ৫২ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার এ কথা জানাল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর এসআইআর সংক্রান্ত নবম তালিকা (অষ্টম অতিরিক্ত তালিকা) প্রকাশ করেছে। এই তালিকায় প্রায় তিন লক্ষ নামের নতুন করে নিষ্পত্তি হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে আর আট লক্ষের মতো ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে। কমিশন আগেই জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলি নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্য প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল।

অবশ্য, ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।

Author

আরো পড়ুন:  এপ্রিলের অপেক্ষা শেষ! আজ থেকেই বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে 'যুবসাথী'-র টাকা, ধরনা মঞ্চ থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments