back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAdditional Polling Booth: ৪৬৬০টি অতিরিক্ত বুথ তৈরি হচ্ছে রাজ্যে, সরছে ৩২১টি!

Additional Polling Booth: ৪৬৬০টি অতিরিক্ত বুথ তৈরি হচ্ছে রাজ্যে, সরছে ৩২১টি!

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে। আরও ৪৬৬০টি অতিরিক্ত বুথ তৈরি করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ৮০৬৮১। অতিরিক্ত বুথগুলি তৈরি হয়ে গেলে সেই সংখ্যা বেড়ে হবে ৮৫৩৭৯। এ ছাড়াও কিছু বুথের স্থান পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

কমিশন সূত্রে খবর, যে সমস্ত বুথে ভোটারের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গিয়েছে, সেখানে অতিরিক্ত সহায়ক বুথ তৈরির পরিকল্পনা রয়েছে। তেমনই ৪৬৬০টি নতুন বুথ তৈরির অনুমতি দিয়েছে কমিশন। এ ছাড়া, ভোটারদের সুবিধার্থে ৩২১টি বুথ অন্যত্র সরানো হচ্ছে।

ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার অনুমতি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে শুক্রবারই চিঠি দিয়েছে দিল্লির নির্বাচন সদন। বলা হয়েছে, নতুন বুথ তৈরির ক্ষেত্রে কমিশনের যে সমস্ত নিয়মকানুন রয়েছে, তা কঠোর ভাবে মানতে হবে। ২০২০ সালের নিয়মাবলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, যেখানে যেখানে ভোটকেন্দ্রের ঠিকানা পরিবর্তন হচ্ছে, এক জায়গা থেকে বুথ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সংশ্লিষ্ট বুথের প্রত্যেক ভোটারকে এই পরিবর্তনের কথা ব্যক্তিগত ভাবে জানাতে হবে কমিশনের আধিকারিকদের। এক জনের ক্ষেত্রেও এর অন্যথা করা যাবে না।

Author

আরো পড়ুন:  পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা মোদীর, নজিরবিহীন দৃষ্টান্ত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments