back to top
Tuesday, July 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeকলকাতাBJP star campaigners for the election: হেমা-কঙ্গনা থেকে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী, ভোটে...

BJP star campaigners for the election: হেমা-কঙ্গনা থেকে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী, ভোটে বিজেপির একঝাঁক তারকা প্রচারক

বঙ্গদখলে মরিয়া বিজেপি: মোদী-শাহ থেকে কঙ্গনা-হেমা, ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ

বঙ্গদখলের চেষ্টায় বিন্দুমাত্র শৈথিল্যে রাজি নয় বিজেপি। রবিবার সন্ধ্যার পর বিজেপির প্রকাশ করল তারকা প্রচারকের তালিকা।

একেবারে প্রথমেই রয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। ভোট ঘোষণার পর ইতিমধ্যে বাংলায় এসেছেন দু’জনেই। তালিকায় আছেন মনোজ তিওয়ারি, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী এবং লিয়েন্ডার পেজের মতো বিখ্যাতরাও।দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তরজার শেষ নেই।

তারই মাঝে ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি। বাংলার ভোট হলেও প্রচারকদের তালিকায় সিংহভাগই দিল্লির নেতানেত্রী। তা নিয়ে আরও একবার সমালোচনায় বিদ্ধ গেরুয়া শিবির।

তালিকায় রয়েছেন নীতীন নবীন, রাজনাথ সিং, নীতীন গডকড়ি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, হিমন্ত বিশ্বশর্মা, যোগী আদিত্যনাথ, রেখা গুপ্তা, দেবেন্দ্র ফড়ণবীশ, মোহনচরণ মাঝি, মাণিক সাহা, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, অন্নপূর্ণা দেবী, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, সম্রাট চৌধুরী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশাল, বিপ্লবকুমার দেব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য।

Author

আরো পড়ুন:  Agnimitra Paul: ১২১ টি পুরসভা ও ৭ টি পুরনিগমে সিসি ক্যামেরায় নজর রাখবে সরকার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments