back to top
Tuesday, July 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeকলকাতাAbhishek’s Appeal: “এমনভাবে জবাব দিন যেন ৪ মে পদ্মফুলের বাবুদের চোখে সর্ষে...

Abhishek’s Appeal: “এমনভাবে জবাব দিন যেন ৪ মে পদ্মফুলের বাবুদের চোখে সর্ষে ফুল দেখাতে হবে”, আর্জি অভিষেকের”

"৪ মে পদ্মফুলের বাবুদের চোখে সর্ষে ফুল দেখাতে হবে", রায়নার জনসভা থেকে বিজেপিকে হুঙ্কার অভিষেকের

বিজেপি চায় আপনাদের চোখে জল নামুক। আর তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক। এটাই পার্থক্য। তাই এমনভাবে জবাব দিন যেন ৪ মে পদ্মফুলের বাবুদের চোখে সর্ষে ফুল দেখাতে হবে।

” রবিবার এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।রায়না বিধানসভার শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্দিরা দলুইয়ের সমর্থনে প্রচার করতে এসে তিনি এ কথা বলেন।

এই সঙ্গে বলেন, “বিধানসভা নির্বাচনে মানুষ ধর্মের ভিত্তিতে নয় ভোট দিক কর্মের ভিত্তিতে। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মতো ফের বর্ধমানের ফল ১৬-০ হওয়া শুধু সময়ের অপেক্ষা।

তাঁর মতে, “রায়না বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করবে। ৪ মে পদ্ম ফুলের বাবুদের চোখে সর্ষে ফুল দেখাতে হবে”।এদিন রায়নার জনসভা থেকে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন, “মোদি সরকার সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করাতে ভালোবাসে।

নোটবন্দি থেকে শুরু করে এসআইআর-এর লাইন আবার এখন গ্যাসের লাইনে মানুষকে দাঁড় করিয়ে নাকানিচোবানি খাওয়াচ্ছে। তাই ভোটের লাইনে দাঁড়িয়েই এই লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। জোড়া ফুলে বোতাম টিপে মানুষ এর জবাব দেবে।”

Author

আরো পড়ুন:  এসআইআর (SIR), নির্দেশিকা বাজারে ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টার অভিযোগ ইসি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments