back to top
Saturday, June 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“আক্রান্ত তৃণমূলকর্মীদের সাহায্যের জন্য” তহবিল গড়ছে তৃণমূল

“আক্রান্ত তৃণমূলকর্মীদের সাহায্যের জন্য” তহবিল গড়ছে তৃণমূল

“ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত, অত্যাচারিত তৃণমূলকর্মীদের সাহায্যের জন্য” তহবিল গড়ছে তৃণমূল। শনিবার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। তিনি জানান, এই তহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আক্রান্তদের সাহায্য করা হবে। এ ব্যাপারে আইনি বিষয় দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের ফলঘোষণার পর থেকে তৃণমূলের কর্মীদের উপরে ‘লাগামহীন, বল্গাহীন সন্ত্রাস চলছে’ বলে অভিযোগ মমতার। তিনি বলেন, “অনেকের বাড়ির সামনেই গুণ্ডামি হচ্ছে। অনেক বেনোজল ঢুকে গিয়েছে। পুলিশ পুরো চুপ।”

কালীঘাটে তাঁর বাড়িতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে থাকতে পারেননি ইন্দ্রনীল সেন। তাঁর এলাকাতেও গোলমাল চলছে বলে অভিযোগ উঠেছে।

২০১১ সালের পালাবদল পরবর্তী পরিস্থিতি এবং ২০২৬ সালের পালাবদল পরবর্তী পরিস্থিতির তুলনাও টানেন মমতা। তিনি বলেন, “আমি ২০১১ সালে জেতার পরে কারও উপর কোনও অত্যাচার করতে দিইনি। আমি নিজের বুলেটপ্রুফ গাড়ি বুদ্ধদেববাবুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। জ়েড প্লাস নিরাপত্তা দিয়েছিলাম।”

Author

আরো পড়ুন:  “দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই”, কর্মীদের চাপে রাখার সঙ্গে সতর্কতার বার্তা মমতার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments