back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবেআইনি নির্মাণ ও দুর্নীতি রুখতে কড়া বার্তা রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির

বেআইনি নির্মাণ ও দুর্নীতি রুখতে কড়া বার্তা রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই নিজের নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠলেন রাজারহাট-গোপালপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এলাকায় বেআইনি নির্মাণ ও দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছেন।

নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার বিষয়ে এদিন তরুণজ্যোতি তিওয়ারি জানান, এলাকায় যাতে জল জমার সমস্যা না হয়, সে বিষয়ে তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি আরও যোগ করেন, জনপ্রতিনিধিদের কাজ হলো মানুষের সুবিধার জন্য ব্যবস্থা নেওয়া, কেবল রাজনীতি করা নয়। তিনি আশ্বাস দেন যে পুরসভা নাগরিকদের পরিষেবা দেবে।

সমস্ত কাউন্সিলররা বৈঠকে অনুপস্থিত ছিলেন, তাঁদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেন তরুণজ্যোতি। তিনি বলেন, “যে কাউন্সিলররা আজ আসেননি লজ্জায় বা পাপের বোঝায়, তাঁদেরও আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি— এলাকায় যে ইললিগ্যাল কনস্ট্রাকশন গুলো আপনারা চালাচ্ছেন, সেগুলো Stop it right now(এখনই বন্ধ করুন)”।

সাধারণ মানুষের স্বার্থে বিধায়ক সাফ জানিয়ে দেন যে, কোনো বেআইনি কাজ প্রশ্রয় দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো নতুন ইললিগ্যাল কনস্ট্রাকশন বুকিং নিয়ে থাকেন, Refund the money। কোনো ইললিগ্যাল কনস্ট্রাকশন হবে না। আইন মেনে কাজ করুন, কেউ বাধা দেবে না। দুর্নীতি করলে এবার ব্যবস্থা কিন্তু হবে।”

উল্লেখ্য, নির্বাচনের ফলপ্রকাশের পরেই নিজের এলাকায় দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে বিজেপি বিধায়কের এই উক্তি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Author

আরো পড়ুন:  Janatar Darbare: ‘জনতার দরবারে’ শুরু করলেন শুভেন্দু অধিকারী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments