back to top
Saturday, May 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোট-পরবর্তী প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক, শনিবার যাচ্ছেন আক্রান্ত কর্মীদের পাশে

ভোট-পরবর্তী প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক, শনিবার যাচ্ছেন আক্রান্ত কর্মীদের পাশে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ফের রাজপথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই নানা প্রশ্ন উঠছিল। সেই সব জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল, শনিবার থেকে ফের মাঠে নামছেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, নির্বাচনের ফলাফলের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং তাঁদের পাশে দাঁড়াতে শনিবার মাঠে নামছেন অভিষেক। ওইদিন তিনি সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায় সফর করবেন।

জানা গেছে, সোনারপুর দক্ষিণে সঞ্জু কর্মকার এবং বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়ক নামে দলের দুই কর্মীর সঙ্গে তিনি সরাসরি দেখা করবেন, যাঁরা সাম্প্রতিক হিংসার শিকার হয়েছেন।উল্লেখ্য, বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের পর থেকেই অভিষেককে সেভাবে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। তিনি অবশ্য কালীঘাটে দলের অভ্যন্তরীণ বৈঠক এবং সমাজমাধ্যমে সরব ছিলেন, তবে সরাসরি রাজনৈতিক কর্মসূচি থেকে দূরেই ছিলেন।

দলেরই একাংশ তাঁর এই ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে সরব হয়েছিলেন। কৌতূহলজনক বিষয় হলো, যে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ অভিষেকের মাঠে নামা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই বেলেঘাটাতেই প্রথম কর্মসূচিতে যাচ্ছেন অভিষেক।

এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ,পরিচিত অনেক নেতারাই এখন সরব হচ্ছেন। এই পরিস্থিতিতে শনিবারের সফর থেকে তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।নিরাপত্তা কমানোর পর এই প্রথমবার কালীঘাটের বাইরে পা রাখছেন অভিষেক। এদিকে তাঁর এই সফর নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি।

দলের মুখপাত্র প্রণয় রায় অভিযোগ করেছেন, অভিষেকের সফরের জেরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার সম্পূর্ণ দায় তাঁকেই নিতে হবে। সব মিলিয়ে, দীর্ঘ নীরবতা ভেঙে অভিষেকের এই নতুন রাজনৈতিক পদক্ষেপ তৃণমূলের অন্দরে ও বাইরে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Author

আরো পড়ুন:  ম্যারাথন তল্লাশিতেও মিলল না রফাসূত্র! দেবাশিস কুমারের বাড়ি ঘিরে ফেলল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments