back to top
Monday, October 19, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাদেশপ্রিয় পার্কে আদালতের রায়ে রক্ষা পেয়েছিল ভিড়, চোরবাগানে রক্ষা পেল না প্রাণ!

দেশপ্রিয় পার্কে আদালতের রায়ে রক্ষা পেয়েছিল ভিড়, চোরবাগানে রক্ষা পেল না প্রাণ!

শনিবার, মহাসপ্তমীর সন্ধ্যা, প্রায় সাড়ে ৭টা। বিকেল থেকেই কলকাতা জুড়ে বৃষ্টি। চোরবাগান মণ্ডপের সামনে তখন হাজার হাজার মানুষের ভিড়। বৃষ্টি থেকে বাঁচতে সবাই একসঙ্গে সরু ৮ ফুটের প্রবেশপথ দিয়ে মণ্ডপে ঢোকার চেষ্টা করেন। ঢোকা ও বেরোনোর ভিড় মুখোমুখি ধাক্কা খায়, আর তাতেই ঘটে যায় ভয়াবহ পদপৃষ্টের দুর্ঘটনা।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত ২৫ জন। মৃতদের মধ্যে ১৮ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা, ১ জন বিহারের মুজফফরপুরের বাসিন্দা। মৃতদের মধ্যে ৫ বছরের এক শিশু ও ৩ জন মহিলাও রয়েছেন।

ঘটনার পরই তৎপর রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সকালে উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং তারপর আহতদের দেখতে অ্যাপোলো হাসপাতালে যান। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন :

  • মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও একজনকে সরকারি চাকরি।
  • আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ।
  • ২০ ও ২১ অক্টোবর তিনি নিজে প্রতিটি মৃতের পরিবারের বাড়িতে গিয়ে চেক তুলে দেবেন।
  • মৃতদেহগুলি ময়নাতদন্তের পর ম্যাজিস্ট্রেট ও DSP পদমর্যাদার অফিসাররা বাড়ি পৌঁছে দেবেন। তদন্তে SIT, গ্রেপ্তার ৭

এই ঘটনায় কলকাতা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজ কুমার সেওদা ওরফে রাজা (৪৮), সহ-সভাপতি শান্তনু দুবে (৫৫), বাঁশের কাঠামো নির্মাণকারী বিপ্লব মুখার্জি সহ ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ৪ জন। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০ ধারায় মামলা রুজু হয়েছে।

১৬৩ ধারা জারি

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বউবাজার থানা এলাকায় কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলুটোলা স্ট্রিট এলাকায় ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১৬৩ ধারা জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে STF, CID-কে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।

আরো পড়ুন:  তকমা মেলেনি, তাই টাকা ফেরত চায় যাদবপুর! কেন্দ্রের কাছে ৭৫ লাখের দাবি নিয়ে সরব বিশ্ববিদ্যালয়

দেশপ্রিয় পার্কে ২০১৫ সালে আদালতের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। কিন্তু চোরবাগানে সেই ভাগ্য আর সঙ্গ দিল না। এই মৃত্যু মিছিল সত্যিই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল — উৎসবের আনন্দের আগে প্রয়োজন নিরাপত্তা।

Authors

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments