back to top
Saturday, November 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসীমানা পুনর্নির্ধারণ বিল নিয়ে মোদি সরকারকে তোপ খাড়গের! ‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’, বিরোধিতায়...

সীমানা পুনর্নির্ধারণ বিল নিয়ে মোদি সরকারকে তোপ খাড়গের! ‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’, বিরোধিতায় একজোট ইন্ডিয়া জোট

প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিলকে ‘গণতন্ত্রের জন্য বড় বিপদ’ বলে আখ্যা দেন খাড়গে। তাঁর অভিযোগ, এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করার চেষ্টা করছে।

বৈঠকে খাড়গে বিশেষভাবে তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, প্রস্তাবিত বিলে এই দুই সম্প্রদায়ের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। সংবিধানের ৩৩০ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, লোকসভায় সংরক্ষিত আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের মোট আসনসংখ্যা এবং এসসি-এসটি জনসংখ্যার অনুপাত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সংরক্ষিত আসনের সংখ্যাও আনুপাতিক হারে বাড়া প্রয়োজন। কিন্তু প্রস্তাবিত বিলে সেই বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার দায়িত্ব জ্ঞানেশ কুমারের হাতে দেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন খাড়গে। তাঁর আশঙ্কা, এই দায়িত্ব তাঁর তত্ত্বাবধানে থাকলে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হতে পারে। অসম এবং জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী সীমানা পুনর্নির্ধারণের প্রসঙ্গ টেনেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

খাড়গে স্পষ্ট জানিয়েছেন, এই বিলের বিরোধিতায় ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Authors

আরো পড়ুন:  বিধানসভায় সই জালিয়াতি বিতর্ক: সিআইডি-র তদন্তে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments