back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, ঘোষিত হল...

Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, ঘোষিত হল ভোটগ্রহণের সূচী

গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল কমিশন। দুই দফার ভোট শুরু হবে সকাল ৭টা থেকে।

পশ্চিমবঙ্গে এ বার দুই দফায় ভোট। বাকি সর্বত্র এক দফাতেই হবে ভোটগ্রহণ। রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা আগামী ৪ মে।

ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। পাহাড়ে তিনটি আসন তারা ছে়ড়ে দিয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে। বিজেপি এ পর্যন্ত তিন দফা প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ১৪৪টি, দ্বিতীয় দফায় ১১২টি আসনে প্রার্থীদের নাম জানানো হয়। এখনও ১৯টি বাকি রয়েছে। বামেরা প্রথম দফায় ১৯২, দ্বিতীয় দফায় ৩২ এবং তৃতীয় দফায় ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Author

আরো পড়ুন:  দমদম উত্তরে ভোটের দিন অশান্তির অভিযোগ, সিপিআইএম এজেন্টকে মারধরের দাবি দীপ্সিতা ধরের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments