back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিNabanna: পুনর্নিয়োগ এবং বয়স্কদের নিয়োগ বাতিল, নবান্ন থেকে বড় নির্দেশ

Nabanna: পুনর্নিয়োগ এবং বয়স্কদের নিয়োগ বাতিল, নবান্ন থেকে বড় নির্দেশ

৬০ বছরের পরেও পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ সরকারের। অবসরের পরেও নিযুক্ত আধিকারিকদের এবার বাদ। বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থার ডিরেক্টরদের মেয়াদ শেষ। সরকার মনোনীত ডিরেক্টর, চেয়ারম্যানদের মেয়াদ শেষ। 

তৃণমূল আমলে সরকারের বিভিন্ন বিভাগে বছরের পর বছর বেশ কিছু কর্মী-অফিসার কাজ করছিলেন। অনুমান, এঁদের প্রায় সবারই কাজ গেল। এদিন নবান্ন থেকে বড় নির্দেশ এ বিষয়ে। পশ্চিমবঙ্গ সরকারের Home and Hill Affairs Department-এর তরফে ১১ মে ২০২৬ তারিখে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন দফতরের অধীনে থাকা মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করার পদক্ষেপ নিতে হবে। 

এছাড়াও, সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬০ বছর পেরিয়ে যাঁরা পুনর্নিয়োগ বা এক্সটেনশনে কাজ করছেন, তাঁদের পরিষেবাও অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশ সব দফতরের Additional Chief Secretary, Principal Secretary ও Secretary-দের পাঠানো হয়েছে। চিঠিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  Bangladesh Election: বিএনপির জয়ে তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাঠালেন ফুল-মিষ্টিও
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments