back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: রূপা, পাপিয়া, প্রিয়ঙ্কা, শর্বরী— বিজেপির তালিকায় দ্বিতীয় দফায় আরও...

Assembly Election 2026: রূপা, পাপিয়া, প্রিয়ঙ্কা, শর্বরী— বিজেপির তালিকায় দ্বিতীয় দফায় আরও ২০ মহিলা প্রার্থী

অশোক সেনগুপ্ত

দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এই তালিকায় নজর কেড়েছেন মহিলা প্রার্থীরা।

সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রের লড়াই। দুজনেই ছবিপাড়ার সঙ্গে যুক্ত। আর এক প্রাক্তন অভিনেত্রী পাপিয়া অধিকারীকে
টালিগঞ্জে টিকিট দিয়েছে বিজেপি। তিনি লড়বেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে।

যাদবপুরে টিকিট পেয়েছেন শর্বরী মুখোপাধ্যায়। ওই কেন্দ্রে তৃণমূল বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদারকেই প্রার্থী করেছে। সিপিএমের হয়ে যাদবপুরে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এ ছাড়া, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বিজেপির টিকিট পেয়েছেন এন্টালি থেকে। বালিগঞ্জের প্রার্থী বিজেপির জাতীয় পরিষদ সদস্য শতরূপা। হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা নেত্রী রেখা পাত্রকে।

সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ। বারবার তিনি শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। লোকসভা নির্বাচনে সেই রেখা পাত্রকেই সন্দেশখালির প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল বিজেপি। জিততে পারেননি। তবু সেই রেখাতেই আস্থা গেরুয়া শিবিরের। বিধানসভা নির্বাচনে পদ্মশিবিরের হয়ে হিঙ্গলগঞ্জ থেকে লড়বেন বঙ্গবধূ।

ইটাহারে সবিতা বর্মণ, খাড়গ্রামে (এসসি) মিতালি মাল), কান্দিতে গার্গী দাসঘোষ, ভরতপুরে অনামিকা ঘোষ, মন্দিরবাজারে (এসসি) মল্লিকা পাইক, বারুইপুর পূর্ব (এসসি)-তে টুম্পা সর্দার, সাঁকরাইলে (এসসি)
বর্ণালী ঢালি, শ্যামপুকুরে পূর্ণিমা চক্রবর্তী, বলাগড়ে (এসসি) সুমনা সরকার, ধনেখালিতে(এসসি) বর্ণালী দাস, পিংলায় স্বাগত মান্না, বিষ্ণুপুরে শুক্লা চ্যাটার্জি, বর্ধমান দক্ষিণে মৌমিতা বিশ্বাস মিশ্র, মুরারইয়ে রিঙ্কি ঘোষ।

তবে পানিহাটি কেন্দ্রে প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। দ্বিতীয় দফার তালিকায় ওই কেন্দ্রের নাম নেই। শোনা যাচ্ছে, ওই কেন্দ্র থেকে আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে টিকিট দেবে বিজেপি। এখনও পর্যন্ত তেমন কোনও ঘোষণা হয়নি।

Author

আরো পড়ুন:  এপ্রিলের অপেক্ষা শেষ! আজ থেকেই বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে 'যুবসাথী'-র টাকা, ধরনা মঞ্চ থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments