back to top
Wednesday, May 6, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কলকাতা হাই কোর্টে জোড়া মামলা

ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কলকাতা হাই কোর্টে জোড়া মামলা

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রাক্কালে ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের করা হলো দুটি পৃথক মামলা। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।

আদালত সূত্রে খবর, প্রথম মামলাটি দায়ের করার অনুমতি চেয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর আপত্তির মূল জায়গা হলো গণনাকেন্দ্রে কর্মী নিয়োগের পদ্ধতি। কল্যাণের দাবি, গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে নির্বাচন কমিশন। তাঁর মতে, কমিশন এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তিনি আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন।

অন্যদিকে, দ্বিতীয় মামলাটি দায়ের করতে চেয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর আপত্তির বিষয় হলো গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন। হঠাৎ কেন গণনাকেন্দ্রের জায়গা বদল করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।উভয় মামলাকারীর আর্জি শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৪ মে রাজ্যে ভোট গণনা। তার আগে গণনাকেন্দ্রের নিরাপত্তা এবং নিয়মবিধি নিয়ে এই আইনি লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচন কমিশন এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আদালতে কী অবস্থান নেয়, এখন সেটাই দেখার।

Author

আরো পড়ুন:  ফলতায় সংঘাত তুঙ্গে: 'সিংহম' বনাম 'পুষ্পা' লড়াইয়ে এবার জল গড়াল হাইকোর্টে, কড়া নজরদারিতেই অনড় কমিশন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments