back to top
Monday, October 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ বিজেপির

বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ বিজেপির

সোমবার একযোগে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অঞ্চলভিত্তিক নির্দিষ্ট নানা অভিযোগ

এদিন মথুরাপুর জেলা কার্যালয়ে চার্জশিট পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক সাংগঠনিক জেলার মহিষাদল জেলা কার্যালয়ে চার্জশিট পেশ করলেন সাংসদ সৌমেন্দু অধিকারী। নদিয়া উত্তর জেলা কার্যালয়ে চার্জশিট পেশ করলেন রাজ্য মুখপাত্র ও সাংস্কৃতিক সেল আহ্বায়ক রুদ্রনীল ঘোষ। বর্ধমান জেলা কার্যালয়ে চার্জশিট পেশ করলেন বিজেপি কেন্দ্রীয় সমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাঁকুড়া জেলা কার্যালয়ে চার্জশিট পেশ করলেন বিজেপির সহ সভাপতি এবং বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

পাশাপাশি আজ, কলকাতা মহানগর আবাসিক পরিষদ স্নেহ মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। এ ছাড়া, রাজ্য জুড়ে আজ পরিবর্তন যাত্রার প্রস্তুতি বৈঠক হয় নানা জায়গায়। ‘গৃহ সম্পর্ক অভিযান’, গ্রাম সভার মাধ্যমে স্থানীয় স্তরেও নির্বাচনী প্রচার জোর কদমে চালায় বিজেপি।

Author

আরো পড়ুন:  ‘অবশেষে চোখের জলের দাম পেলাম’, স্বরূপ গ্রেফতারে মন্তব্য অভিযোগকারিণীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments