রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সিদ্ধান্ত হয়।
গত সোমবারই নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের বিষয়টি আলোচনা হবে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত একাংশের বকেয়া মেটানো হলেও ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বকেয়া মহার্ঘভাতা মেলেনি। নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীমহল মনে করছে, বকেয়া ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভা যে বিশেষভাবে ওয়াকিবহাল, তা আগেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে বেতনের পরিকাঠামো নিয়েও নয়া সরকার চিন্তাভাবনা করছে বলেই অর্থ দপ্তর সূত্রে খবর।
বেতন সংশোধন থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রসঙ্গও ঝুলে রয়েছে। তবে বকেয়া ডিএ নিয়ে নবান্নে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়নি।


Recent Comments