back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনাম বাদ পড়লে ১৫ দিনের মধ্যে আপিল করতে হবে

নাম বাদ পড়লে ১৫ দিনের মধ্যে আপিল করতে হবে

এসআইআর-এর তালিকায় যাদের নাম বাদ পড়েছে, বিচারবিভাগীয় জটিলতায় না থাকলে তাঁদের ১৫ দিনের মধ্যে ডিইও এবং সিইও-র কাছে আপিল করতে হবে। যারা অনুপস্থিত ছিলেন, তাদের খোঁজার দায়িত্ব আমাদের নয়, তাঁদেরই উচিত ফর্ম জমা দেওয়া।’ শনিবার নির্বাচন কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে শনিবার এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। এখনও পর্যন্ত ৬৩ লক্ষ নাম বাদ। বিবেচনাধীন ৬০ লক্ষেরও বেশি। চূড়ান্ত তালিকায় বাদ সাড়ে প্রায় ৫ লক্ষের বেশি ভোটারের।

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশন থেকে বলা হয়, ‘৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। ৮০ হাজারের বেশি বুথের তালিকা দেওয়া হয়েছে। সব পদ্ধতি মেনেই নাম বাদ দেওয়া হয়েছে। কারও নাম বাদ গেলে চ্যালেঞ্জ করতেই পারেন।

কমিশনের বক্তব্য, এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ ভোটার। নতুন ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৩৬ (ফর্ম ৬, ফর্ম ৬এ)। ফর্ম ৭-এ নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩। ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। 

কমিশনের দাবি, এত বড় প্রক্রিয়ার মধ্যে কিছু ভুল হতেই পারে। ইচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে আমরা পদক্ষেপ করেছি। ২ ভাবে নাম বাদ গিয়েছে। ERO, AERO যা করেছেন, আর ফর্ম ৭ অনুযায়ী, দুটো মিলিয়ে বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩।

সিইও (CEO)-র আশ্বাস, SIR-এর আগে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাধীন। বিবেচনার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হবে। ফর্ম ৭-এ নাম বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩। ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। 

Author

আরো পড়ুন:  Congress Announces Candidates: ঘোষিত হল পশ্চিমবঙ্গে কংগ্রেসের ২৮৪ টি আসনের প্রার্থীর নাম
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments